ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভার উপজেলার আশুলিয়ায় জালনোট সহ মূল হোতা গ্রেফতার

মোঃ শামীম আহমেদ-সাভার( ঢাকা):
  • আপডেট সময় : ০৮:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৮ বার পঠিত

মোঃ শামীম আহমেদ, সাভার( ঢাকা):

সাভার উপজেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল টাকা সহ জালনোট তৈরির চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।মঙ্গলবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এরআগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে এই মূলহোতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মোফাজ্জল হোসেন বগুড়া জেলার সদর থানার বেলাইল গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

র‍্যাবসূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে নবীনগর-চন্দ্রা মহা সড়কের বাইপাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে ৮৭ টি ১,০০০/- টাকা মূল্যমানের জালনোট সহ মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। যে চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদের মাঝে প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেও বলে জানান তিনি।

ট্যাগস :

সাভার উপজেলার আশুলিয়ায় জালনোট সহ মূল হোতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩