ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৪:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৩৮ বার পঠিত

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ নাসরিন সুলতানা (১৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৭ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাসরিন সুলতানা (১৯) আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত সুলতান আলাউদ্দিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ নাসরিন সুলতানা নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাভারে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪