ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে ১৪ কেজি গাঁজাসহ আটক ৫

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৯:১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৩৪৪ বার পঠিত

সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (১৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে রবিবার (১২ মার্চ) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জালেশ্বর এলাকার মাশরুম উন্নয়ন সেন্টারের প্রধান ফটকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার সদর থানার মধ্য বল্লমপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল আলীম (২৬), একই থানার ইটাল্লা এলাকার মো. রোকন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে তপু (২৭) ও মাঝিগাছা এলাকার মৃত মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রফিক (২৬), কুমিল্লা বুড়িচং আনন্দপুর এলাকার নজরুল ইসলাম কালুর ছেলে মো. বাদল (৩৫) এবং সাভারের শাহিবাগ এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. আকাশ (৩০)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এর নেতৃত্বে গতকাল রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-আরিচা মহাসড়কের মাশরুম সেন্টারের সামনে থেকে ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যাবহৃত একটি সিলভার কালারের এলিয়েন প্রাইভেটকারের ভিতর থেকে ৭টি প্যাকেটে বাধা অবস্থায় ১৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাভারে ১৪ কেজি গাঁজাসহ আটক ৫

আপডেট সময় : ০৯:১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩