ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে হেরোইন-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৮:১৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৪৩১ বার পঠিত

সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে ৫২৩ পুরিয়া হেরোইন ও ১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মজিবর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নিশ্চিত করেন আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এর আগে গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিয়ান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মজিবর রহমান (৫৫) রাজবাড়ী জেলার পাংশা থানার ধানচন্দ্রপুর এলাকার মৃত ফটিক শেখের ছেলে। বর্তমানে সে আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় আবু মেম্বারের বাড়ির সামনের গলিতে ভ্রাম্যমান অবস্থায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার নিকট থাকা পলিথিনের ব্যাগ থেকে ৫২৩ পুরিয়া হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার কৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটককৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সাভারে হেরোইন-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:১৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩