ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে যাত্রীবাহী বাসে আগুন- আটক ২

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২০২ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ‘সাভার পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- আশুলিয়ার বাইদগ্রাম এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৪৫) ও আশুলিয়ার গণকপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন ওরফে টিটু (৩৮)।

বাসের চালক আব্দুল বাসেদ বলেন, আমি গতকাল রাতে ঢাকার সদরঘাট থেকে বাসটি ছেড়ে সাভার হয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলাম। পথে মধ্যে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পৌছে দুইজন যাত্রী নামাই। এ সময় হঠাৎ করে তারা এসে আমার বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় সাভার পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৩১৪৯) বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাভারে যাত্রীবাহী বাসে আগুন- আটক ২

আপডেট সময় : ০২:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩