ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে বাস চাপায় নারী পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৯৮ বার পঠিত

সাভারের হেমায়েতপুরে বাস চাপায় নারী পুলিশ সদস্য নিহতের ঘটনায় পলাতক বাস চালক কামরুল ইসলাম (৪৩) কে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।

সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁর মহাদেবপুর থানার হাজরা পুকুর চান্দাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম (৪৩) নওগাঁ জেলার মহাদেবপুর থানার মহিষাখাল গ্রামের দায়েম উদ্দিন মণ্ডল এর ছেলে। সে সাভার এলাকায় বসবাস করে সেলফি পরিবহনের বাস চালাতো বলে জানা যায়।

পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা জানান, পুলিশ সদস্য আফসানা আক্তার নিহতের ঘটনায় অভিযুক্ত পলাতক বাস চালক কামরুল ইসলামকে গ্রেফতার করে সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত যে, গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে বোনের বাসায় যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের ( ঢাকা মেট্রো-হ-১৩-০৯৫০) ধাক্কায় আফসানা নামে এক নারী পুলিশ সদস্য নিহত হন। এসময় তার স্বামীও আহত হন। নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে। তিনি উত্তরা ১১ ব্যাটলিয়ানের এপিবিএন’র কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ট্যাগস :

সাভারে বাস চাপায় নারী পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার

আপডেট সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩