ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে ডিবি’র পৃথক অভিযানে দুই নারীসহ আটক ৩

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৩৭ বার পঠিত

সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের নিকট হতে ৩ হাজার পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে বুধবার (২২ মার্চ) রাত পৌণে ৮ টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা ও রাত সোয়া ১০ টার দিকে সাভার আকরাইন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাভারের তেঁতুলঝোড়া জনতা হাউজিং এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৫০), সাভারের মধ্য কাউন্দিয়া এলাকার মৃত জয়নাল উদ্দিনের মেয়ে নাজমা বেগম (২৮) ও একই এলাকার জসিম মিয়ার স্ত্রী নাজমা আক্তার (২৫)।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ৮টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, রাত সোয়া ১০ টার দিকে তেঁতুলঝোড়া এলাকায় আরেক অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ইয়াবা গাজা সংগ্রহ করে সাভারের আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছিলো।

তিনি আরও বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাভারে ডিবি’র পৃথক অভিযানে দুই নারীসহ আটক ৩

আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩