ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বানরগাতি গ্রামের বাচ্চু সরদারের ছেলে মোঃ মাসুম (২৮), গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার পশারগাতী শরীফবাড়ী এলাকার দেলোয়ার হোসেন ওরফে ধলু শরীফের ছেলে মোঃ মেহেদী (২৫) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খলিশা ডহরা এলাকার মৃত তফিল উদ্দিনের ছেলে মোঃ বাহাদুর (৪১)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১টি অত্যাধুনিক গ্রীল কাটার মেশিন, ১টি লোহার তৈরি ছোরা ও ১টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।

ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাভারে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪