ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে ইয়াবাসহ নারী আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা
  • আপডেট সময় : ০৬:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৬০ বার পঠিত

সাভার পৌর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মোসাঃ সালমা আক্তার (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ সকাল নয়টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকস এর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত – মোসাঃ সালমা আক্তার, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মুসলেমাবাদ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি সাভার পৌর এলাকার গেন্ডা এলাকার ৫ নং গেট বখতিয়ার এর বাড়ী ভাড়া থাকতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার আনন্দপুর গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকস এর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি অনেক ধরেই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

সাভারে ইয়াবাসহ নারী আটক

আপডেট সময় : ০৬:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩