ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৯০ বার পঠিত

সাভারের জামসিং এলাকায় অভিযান চালিয়ে একশত পাঁচ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।

শুক্রবার (৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভারের জামসিং এলাকার থেকে ১০৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর জামসিং এর মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ হৃদয় হোসেন (২২), ও একই এলাকার মৃত আবু বকর সিদ্দিক এর ছেলে মোঃ ইমরান হোসেন (২৪)।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব এনে সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ বিক্রয় করিয়া থাকে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪