ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারের আশুলিয়ায় দশ হাজার পিস ইয়াবা ও বিশ কেজি গাঁজা সহ আটক – ৪

মোঃ শামীম আহমেদ-সাভার:
  • আপডেট সময় : ০৩:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২৬২ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা ও বিশ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪

এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে দশ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, মঙ্গলবার ও বুধবার আশুলিয়া থানাধীন বাইপাইল ও পল্লী বিদ্যুৎ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার মো. তৌহিদুল ইসলাম (২৯), কুমিল্লা জেলার মো. ফজলুল হক ফয়েজ (৩১), রাজশাহী জেলার মো. হৃদয় আলী (২২) ও সঞ্জু বিশ্বাস (২১)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার ও বুধবার র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল ও পল্লীবিদ্যুৎ নিকটবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা ও বিশ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

সাভারের আশুলিয়ায় দশ হাজার পিস ইয়াবা ও বিশ কেজি গাঁজা সহ আটক – ৪

আপডেট সময় : ০৩:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩