সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০১:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে কামরুজ্জামান শামিম মিয়া (৪৮) নামে সাবেক সেনা সদস্য ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার(২৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিক শহরতলির শুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামিম ওই এলাকার গোলাম রসুলের ছেলে। তিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও নিহতের স্বজনরা সাংবাদিকদের কে জানিয়েছেন, রাতে এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন শামিম। পরে রাতের খাবার খেয়ে বাইরে বের হন। এরপর আর তার খাঁজ মেলেনি। রাত সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে হঠাৎ পাড়া এলাকার খালের সাঁকাের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মাহিন জানায়, ঈশার নামাজ পড়ে তার বাবা বাসাই আসার পর মোবাইল ফোন দিয়ে কে বা কাহারা ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি।
হরিণাকুন্ডু স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নিহত শামিমের স্বজন সানােয়ার হােসেন জানান,শামিমকে কে বা কাহারা ধরে নিয়ে গিয়েছে লােকজনের মুখে এমন খবর শুনে তাকে খুঁজতে বের হই। পরে বাড়ির সামনে খালের ওপর একটি সাঁকাের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক আল আমীন জানান, নিহতের কাধের নিচে বুকের বামপাশে গুলির চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে দুই ঘন্টা আগে তাকে গুলি করা হয়েছে। ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে হাসপাতালে আসার আগেই তার মত্যু হয়েছে। এ দিকে হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমানের সাথে কথা বলিলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনার পরে আমাদের পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়েয়েছিলো আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আরো তথ্য উদ্ঘাটন করে পরে বিস্তারিত জানানো হবে ।
























