ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের মন্দিশের খামার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৩) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল ১১টার দিকে মরহুমের নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন,নাগেশ্বরী থানা পুলিশ প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তান, স্বজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মকবুল হোসেনের মৃত্যুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী,আরও একজন বীর যোদ্ধাকে হারালো নাগেশ্বরী উপজেলাবাসী।

নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০৫:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬