সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৯:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৯২ বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগ ও সংগঠনের আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে রবিবার( ৪ জুন) ফরিদপুর শহরের টেপাখোলাস্থ বেলতলা ও পৌর অডিটোরিয়ামের সম্মুখে পৃথক পৃথক ভাবে সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় জাতীয়তাবাদী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি নাজনীন আক্তার ফরিদপুর জেলা বিএনপি’র ,যুগ্ম আহবায়ক আতাউর রশীদ বাচ্চু, যুগ্ম আহবায়ক আযম খাঁন,জেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিংকন প্রমূখ।
সংক্ষিপ্ত সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন – বর্তমান সরকার বিরোধীদলের আন্দোলনে ভীত হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। পরিশেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


















