ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরা কুল্যায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

শেখ ইয়াসির আরাফাত-সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৩:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২৪৯ বার পঠিত

আশাশুনি উপজেলার কুল্যায় ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ১০ম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার দিবাগত রাতে কুল্যা গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী সোহানা খাতুন (১৫) কুল্যা গ্রামের আব্দুস সালামের কন্যা ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে সোহানা ও তার বড় বোন প্রিয়া খাতুন যার যার ঘরে ঘুমিয়ে পড়ে।

সকাল ৯-১০ টা বেজে গেলেও ছোট বোন সোহানা খাতুন ঘুম থেকে না ওঠায়, প্রিয়া তার ঘরে গিয়ে ডাকতে থাকে। দরজা না খুললে দরজার ফাঁক দিয়ে গলায় ওড়না পেঁচানো ছোট বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আশে এবং থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় সোহানা খাতুনকে দেখতে পাই।

তখন আমরা থানা পুলিশকে খবর দেই এবং পুলিশ এসে লাশ নামায়। আশাশুনি থানার এসআই ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন প্রাথমিক অবস্থায় লাশের সুরতাহাল শেষ করেছি। সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

সাতক্ষীরা কুল্যায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪