ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরা আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শেখ ইয়াসির আরাফাত-সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১১:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২৩১ বার পঠিত

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিট বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদেরর সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা।

সভায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন প্রকল্প অংশীদারদের মাঝে ১০০ কদবেল ও আম রূপালী চারা বিতরণ করা হয়।

ট্যাগস :

সাতক্ষীরা আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪