ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু

শেখ ইয়াসির আরাফাত -সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৮:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২৭০ বার পঠিত

সাতক্ষীরা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার(৫এপ্রিল) সকাল ৯ টার দিকে উক্ত মঘটনাটি ঘটে।

জানা গেছে,উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আবুল বাশার সানার পুত্র শাহারুল ইসলাম (৩০) শুক্রবার সকাল আনুমানিক ৯টার সময় তার নিজ বসত ঘরের মধ্যে বৈদ্যুতিক সুইচ বোর্ডে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় অসাবধানতা বশতঃ তার ডান হাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

চিৎকার দিয়ে সে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী লোকজন চিৎকার শুনতে পেয়ে ঘরের মধ্যে যেয়ে মেইন সুইচ বন্ধ করে উদ্ধারপূর্বক স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ঘটনা নিশ্চিত করে জানান, এস আই শ্যামাপ্রসাদ রায়কে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন কাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

সাতক্ষীরা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪