ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাতক্ষীরার ৪টি আসনে যাচ্ছে নির্বাচনী সামগ্রী

আল মামুন- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১১:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২৫২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৪টি নির্বাচনী এলাকার প্রায় সাড়ে ১৭ লাখ ভোটার আগামীকাল রবিবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্রের সংখ্যা ৬০২টি ও ভোট কক্ষ ৩৭২৮। ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে (সদর উপজেলা) নির্বাচনী সামগ্রী ভোটের বাক্স যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।

এর আগে শুক্রবার সকালে সাতক্ষীরার দূরবর্তী ভোটকেন্দ্র ও উপজেলা পর্যায়ের কেন্দ্রের নির্বাচনী সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে শনিবার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শামীম ভূঁইয়া বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। কাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে।

ট্যাগস :

সাতক্ষীরার ৪টি আসনে যাচ্ছে নির্বাচনী সামগ্রী

আপডেট সময় : ১১:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪