ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মজীবী নারী নিহত:স্বামী আহত

আব্দুল্লাহ আল মামুন-সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৫৬০ বার পঠিত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক কর্মজীবী নারী নিহত হয়েছেন। এ সময় কর্মজীবী ওই মহিলার স্বামী আহত হয়েছেন। আজ সকাল দশটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মরিয়ম খাতুন ( ৩০) তিনি সাতক্ষীরার তালা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও আলামীনের স্ত্রী। এ সময় নিহতর স্বামী আল আমিনও(৩২) আহত হয় ।

প্রত্যক্ষদর্শী জানায়, নিহত মরিয়ম খাতুন সাতক্ষীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী একটি বেসরকারি সংস্থার উপজেলা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। আজ সকাল সোয়া নয়টার দিকে স্বামী-স্ত্রী দুইজন মোটরসাইকেলে করে সাতক্ষীরা দিকে আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা খুলনা-মহাসড়কের বিনেরপোতা নামকস্থানে পিছলে মোটরসাইকেল থেকে তারা দুইজন সড়কের উপরে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে স্ত্রী মরিয়ম খাতুন মারা যান। স্বামীর আল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।দুর্ঘটনার পর পরই মরদেহ নিহতের বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি সম্পর্কে তিনি খোঁজখবর নিচ্ছেন।

ট্যাগস :

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মজীবী নারী নিহত:স্বামী আহত

আপডেট সময় : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪