ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাতক্ষীরায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

শেখ ইয়াসির আরাফাত-সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১১:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৪ বার পঠিত

সাতক্ষীরায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে একটি সচেতনতা র‌্যালি করা হয়। র‌্যালিটি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে সদর হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: ত্রিতীর্থ ঘোষ।
আলোচনা করেন দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাশেম, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সিএসএস কর্মকর্তা খালেকুজ্জামান, সিনিয়র নার্স নাসিমা আক্তার।
বেসরকারি সংগঠন সিএসএএস, দাতা সংগঠন দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বক্তারা বলেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ মুক্ত করার যে সরকারের অঙ্গীকার তার সাথে সংহতি জ্ঞাপন করেন উপস্থিত সকলে। এবারের বিশ্ব কুষ্ঠ দিবসের প্রতিপাদ্য ছিল ‘‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’’। সবাই সদর হাসপাতালের নার্স এনজিও কর্মকর্তা বৃন্দ সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন। পরে শীতকালীন স্বাস্থ্য বার্তা ও খেজুরের রসের গুনাগুন সম্পর্কে বিভিন্ন পরামর্শ মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

সাতক্ষীরায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪