ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরায় দূর্বিত্তদের ছোড়া গুলিতে দুই ঘের মালিকসহ আহত ৪

আল মামুন- সাতক্ষীরা :
  • আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৪২৬ বার পঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিনখোলা গ্রামের অলঙ্গ মন্ডল (৬০) ও জগদিস মন্ডল (৫৪) নামে দুই ঘের মালিককে গুলিবিদ্ধ করেছে দূর্বিত্তরা।

একই সময় আহত হয়েছে মৎস ঘেরের দুই কর্মচারী কাতলা মুন্ডা ও বিশ্বনাথ মন্ডল। রবিবার রাত দেড়টার দিকে হরিনখোলা বিল এলাকায় ঘটনাটি ঘটে। অলঙ্গ মন্ডল ও জগদিস মন্ডল একই এলাকার অভিরাম মন্ডলের ছেলে। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ অলঙ্গ মন্ডলের মেয়ে সুবর্ণা মন্ডল জানান, রাতে একদল দূর্বিত্তরা আমাদের বাড়িতে হামলা ও গুলি চালিয়ে আমার বাবা, কাকা ও ঘেরের কর্মচারিদের আহত করে। এসময় তারা বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। গুলিবিদ্ধ অবস্থায় বাবাকে ফেলে চলে যাওয়ার পরে জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ আসে। তবে কেন? কি কারণে হামলাকরা হয়েছে তা সঠিক জানেন না বলে জানান তিনি। এসময় থানা পুলিশ শর্টগানের গুলি সদৃশ্য কিছু উদ্ধার করেছে বলে তিনি দাবী করেন।
আহতের চাচাতো দাদা ভগিরত মন্ডল জানান, বাড়ির পাশে বিলে দুই ভাইয়ের ১শত বিঘা একটি মৎস ঘের রয়েছে। রবিবার রাত ২টার দিকে মৎস্য ঘেরে মুখঢাকা ৭/৮ জনের সংঘবদ্ধ একটি দল আসে। এসময় কর্মচারীকে ফোন দিয়ে মালিক কে আসতে বলে। কথা মত কাজ না করায় তাদের মারপিট করতে থাকে। পরে ওই দুই ঘের কর্মচারীকে জোর পূর্বক বাড়িতে নিয়ে আসে। পরে দূর্বিত্তরা দুই ভাইকে গুলি করে আহত করে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দূর্বিত্তরা। আহত অবস্তায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মন্ডল জানান, রাত ২টার দিকে বাড়িতে মুখবাধা অবস্থায় ৭/৮জন বাড়িতে হামলা করে। ওই সময় তারা অস্ত্র দিয়ে তাদের ওপর গুলি করতে থাকে এতে তিনি ডান পায়ে গুলি বিদ্ধ হন। একই সাথে তার ভাই জগদিস মন্ডলের দুই পায়ে সহ শরীরে ৫টি গুলি লাগে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দূবৃত্তরা।

পাটকেলঘাটা থানার অফিস্যার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো। তবে গোলাগুলির বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

ট্যাগস :

সাতক্ষীরায় দূর্বিত্তদের ছোড়া গুলিতে দুই ঘের মালিকসহ আহত ৪

আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪