ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরায় গাড়ির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

আল-হুদা মালী- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৬৪ বার পঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিজের ইট ভাঙা গাড়ির নিচে চাপা পড়ে মোঃ শাবুর আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) কলারোয়া পৌর সদরের খাদ্য গুদাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাবুর আলী যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ শাবুর আলী তার ইট ভাঙ্গা গাড়িটি নিয়ে যশোর-সাতক্ষীরা সড়ক দিয়ে কলারোয়ার ওফাপুর গ্রামে যাচ্ছিল। পথিমধ্য গোডাউন মোড়ে পৌঁছুলে এক স্কুলছাত্রের বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাবুর আলীর।
শাবুর আলীর চাচাতো ভাই করিরুল জানান, প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে গন্তব্যে যাচ্ছিলেন শাবুর আলী। পথিমধ্য সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাতক্ষীরায় গাড়ির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩