ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরায় খাবার পানির সংকট নিরসনের লক্ষ্যে বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন

আল মামুন- সদর সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ৪০৫ বার পঠিত

সাতক্ষীরা সদর উপজেলার চারটি গ্রামের প্রায় দুই হাজার মানুষের খাবার পানির সংকট নিরসনের লক্ষ্যে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে আর প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানি লিমিটেড। শুক্রবার (৮ই ডিসেম্বর) সদর উপজেলার দৌলতপুর গ্রামে স্থাপিত পানির প্লান্টটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ভৈরব মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ তরফদার, আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কোম্পানির সিনিয়র ম্যানেজার মনিরা পারভিন, টিম লিডার মনজুর আলম, সিনিয়র ডিজাইনার হোসেন মিয়া, এসিস্ট্যান্ট ম্যানেজার আজমিরী সুলতানা, কর্মকর্তা হাসান সরকার ও এক্সিকিউটিভ রেজওয়ানুল ইসলাম সুমন।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনকল্যাণে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে পানি বিশুদ্ধকরণ প্লান্টটি স্থাপন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। যা প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম। এর মাধ্যমে সদর উপজেলার দৌলতপুরসহ চারটি গ্রামের দুই হাজার মানুষের খাবার পানির সংকট দূর হবে বলেও জানানো হয়।

সাতক্ষীরায় খাবার পানির সংকট নিরসনের লক্ষ্যে বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন

আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩