ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১৬৩ বার পঠিত

দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে।

আজ (মঙ্গলবার, ১৪ মে) সন্ধ্যা ৬টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মেসার্স আরএসবি ট্রের্ডাস এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথমদিনে আজ এক ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। তবে সেই নিষেধাজ্ঞা গেলো ৪ মে প্রত্যাহার করে দেশটি। এর পরও ৪০% শুল্ক থাকায় নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দিন পর আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানি ঈদে বাড়বে না বলে মনে করছেন আমদানিকারক ব্যবসায়ীরা

সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

আপডেট সময় : ০৭:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪