ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যনেজিং কমিটিতে মাহফুজ হোসেন সভাপতি নির্বাচিত

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৪২৬ বার পঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে এ কে এম মাহফুজ হোসেন নির্বাচিত হয়েছে।

তিনি সাউথখালী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হোসেনের কনিষ্ঠ পুত্র ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক। বুধবার ৩রা এপ্রিল সকাল ১০ টায় শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ ফয়সাল হোসেনের কার্যালয়ে নির্বাচিত সদস্যদের মধ্যে মোঃ নাসির হাওলাদার এ কে এম মাহফুজ হোসেন এর নাম প্রস্তাব করেন।

নির্বাচিত সদস্য গিয়াস উদ্দীন হাওলাদার সমর্থন করলে পরবর্তীতে অন্য সকল সদস্যরা এ কে এম মাহফুজ হোসেনকে সমর্থন দেয়। সভাপতি হিসেবে অন্য কোনো ব্যক্তির নাম প্রস্তাব না করায় রিটার্নিং অফসার এ কে এম মাহফুজ হোসেনকে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষনা করেন।

এর আগে রবিবার ৩১ শে মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য হিসেবে মোঃ নাসির হাওলাদার, মোঃ গিয়াস উদ্দীন, মোঃ জামাল আকন ও মোসাঃ নাজমা বেগম নির্বাচিত হন এবং সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে মোসঃ রিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এ কে এম মাহফুজ হোসেন বলেন, সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধনে ও শিক্ষার মানোন্নয়নে কার্যকরী ভুমিকার মাধ্যমে সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে শরণখোলার অন্যতম মাইলফলক হিসেবে পরিনত করাই আমার লক্ষ্য।

সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যনেজিং কমিটিতে মাহফুজ হোসেন সভাপতি নির্বাচিত

আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪