সাইনিং স্কুল এন্ড কলেজের যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
- আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৪২৩ বার পঠিত

মিরসরাই উপজেলার প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত একমাত্র বাংলা ও ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান সাইনিং স্কুল এন্ড কলেজে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভার আয়োজন করে সাইনিং স্কুল এন্ড কলেজ। সকাল ০৯:০০ ঘটিকায় বিদ্যালয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে সারিবদ্ধ ভাবে প্রভাত ফেরিতে সকলে অংশ গ্রহন করে। বিদ্যালয় প্রাঙ্গন হয়ে জামালপুর ও বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল সামনে হয়ে, ইউটার্ন নিয়ে জোরারগঞ্জ থানার প্রাদক্ষিন করে প্রায় ২ কিলোমিটার অতিক্রম করে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা ফিরে আসে।
এই সময়ে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিসব এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, একাডেমিক কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন সৌরাভ, ইংলিশ ভার্সন সহকারী প্রধান মোঃ শাহাদাত উল্ল্যাহ সহ সকল শিক্ষকবৃন্দ।
সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাইনিং স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা ইমরান এর নেতৃত্বে সকল শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।



















