সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে পাইকগাছা মফস্বল সাংবাদিক সোসাইটি ও রিপোর্টাস ইউনিট’র শোক
- আপডেট সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১৯৯ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
“জাতীয় দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাইকগাছা মফস্বল সাংবাদিক সোসাইটি ও রিপোর্টাস ইউনিটির কমিটির সদস্যবৃন্দ।
বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আছিফুর রহমান মহাসচিব সুমন সরদার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান মিজানসহ কেন্দ্রীয় বিভাগীয় ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া আরও বিবৃতি দিয়েছেন পাইকগাছা রিপোর্টার ইউনিটির সভাপতি,শেখ সেকেন্দার আলী সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান।
যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দীন নায়েব, কোষাধাক্ষ্য মোঃ ফিরোজ আহম্মেদ,দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য দৈনিক যুগন্তর এর জি এম মিজানুর রহমান,শেখ দীন মাহমুদ,জহুরুল হক, সাধারণ সদস্য মোঃ হাফিজুর রহমান রিন্টু,মোঃ খোরশেদ আলম,কাজী সোহাগ, মোঃ আনোয়ারুল ইসলাম,মাজহারুল ইসলাম মিথুন মোঃ শফিয়ার রহমান।




















