ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাংবাদিক পরিচয়ে ফিটিংয়ের চেষ্টা, নারীসহ আটক ৪

মাসুদুর রহমান রুবেল, ঢাকা
  • আপডেট সময় : ০৪:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ৩২০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় প্রতিবন্ধী সন্তানকে হাসপাতালে নেওয়ার সহায়তা চেয়ে এক যুবক বাসায় ডেকে নিয়ে মুক্তিপন আদায়ের অভিযোগে ফিটিং চক্রের এক নারীসদস্য সহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ।

এ সময় তাদের নিকট হতে এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।

এরআগে গতকাল বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট রিপন ভূঁইয়ার মালীকানাধীন ভাড়া বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- যশোর জেলার বাঘারপাড়া থানার ঠাকুরকাঠি এলাকার মোঃ জালাল বিশ্বাস ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক (৩৬), চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাদলা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মোঃ আঃ কাদের (৩৩), বরিশাল জেলার মুলাদী থানার বাহেরচর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ শাহআলম (৩৮) ও ভোলা জেলার মনপুরা থানার চরযতিন এলাকার কামাল উদ্দিনের মেয়ে শারমিন নাহার (৩০)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ভুক্তভোগী সুমন রেজা (২৭) ঢাকা জেলার ধামরাই থানা রোড দক্ষিণপাড়া এলাকার মোঃ মান্নানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকলে ৫টার দিকে সুমন রেজা নামের এক যুবক উত্তর গাজীরচট হইতে পায়ে হাটিয়া ইউনিক বাসস্ট্যান্ড যাওয়ার সময় শারমানি নাহার তাহার নিকট গিয়ে জানায় তার প্রতিবন্ধী সন্তান আছে। সে খুব অসুস্থ্য তাহাকে হাসপাতালে নিতে হবে। পরে সুমন সরল বিশ্বাসে তার বাসায় যায়।
বাসায় প্রবেশ করার সাথে সাথে আরও তিনজন রুমে ঢুকে সুমনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। শারমিন নাহারের সাথে সুমনের অবৈধ সম্পর্ক আছে বলিয়া রুমের ভিতর আটক রাখিয়া এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভন্ন স্থানে জখম করে। পরে তারা তার নিকট ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা সুমনকে উলঙ্গ করে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারন এবং টাকা না দিলে ছবি/ভিডিও ভাইরাল করার হুমকি দেয়।

এ সময় সুমনের নিকটে থাকা ২ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে বিকাশের মাধ্যমে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে। এ সময় তারা তাকে খুন করিয়া লাশ গুম করার হুমকি প্রদর্শণ করে। পরে বিষয়টি তাদের বন্ধুদের জানালে তার বন্ধুরা বিষয়টি থানায় অবহিত করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত এক নারীসহ ৪জনকে আটক করে।

ভুক্তভোগী সুমন রেজার বরাত দিয়ে পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে তরিকুল ইসলাম তারেক, আঃ কাদের ও শাহআলম নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শণ করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান, ঘটনার খবর পেয়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার করি। এ সময় এক নারীসহ ৪জনকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সাংবাদিক পরিচয়ে ফিটিংয়ের চেষ্টা, নারীসহ আটক ৪

আপডেট সময় : ০৪:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩