ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাংবাদিকদের বললেন আমাকে স্যার বলার দরকার নেই নবাগত ডিসি জামালপুর

মো: আলা আমিন,জামালপুর:
  • আপডেট সময় : ১১:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২৩২ বার পঠিত

নবাগত জামালপুর জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে ভাই বললেই বেশি খুশি হবো’।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমি জেলা প্রশাসক হলেও আমি একজন মানুষ। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি কাজকে ভালোবাসি। এই জেলায় কাজ করতেই এসেছি। তাই আমাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমার দুয়ার আপনাদোর জন্য সবসময় খোলা। যেকোন সময় যেকোন বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। অতিরঞ্জিত কোনকিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করার জন্য তিনি সকল সাংবাদিকদের অনুরোধ করেন।

নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সভাপতিত্বে এই সময় উপস্থিত জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারি, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

ট্যাগস :

সাংবাদিকদের বললেন আমাকে স্যার বলার দরকার নেই নবাগত ডিসি জামালপুর

আপডেট সময় : ১১:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩