ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীতে মেয়র নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৪:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৮৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সাংবাদিক ও সাংবাদিকদের মা তুলে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অকথ্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার সকাল সাড়ে এগারটায় জেলা প্রেস ক্লাবের সামনে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকরা আয়োজনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন সহ বিভিন্ন গন মাধ্যমে কর্মরত দের শতাধিক সাংবাদিক অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার,প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সহ সভাপতি মোশারফ হোসেন,জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাহাক, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সৌমিত্রশীল চন্দন,জেলা রিপোর্টার্স ক্লাবের এজাজ।মানববন্ধন কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও কালেরকন্ঠ পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য গত ১৫ আগস্ট তারিখে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতাপায়ে হাসি মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অসম্মান জানানোর সংবাদ বিভিন্ন গন মাধ্যমে প্রকাশের কারনে গোয়ালন্দ দৈনিক সমকাল প্রতিনিধিকে ফোন করে জেলার সকল সাংবাদিকদের অশালীন ভাষায় গালাগালি করেন।

এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন সহ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে পদক্ষেপ গ্রহনে স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে নজরুল মন্ডলের পৌর আওয়ামীলীগের৷ সভাপতির পদ ও পৌর মেয়র পদ থেকে অব্যাহতির অনুরোধ জানান সাংবাদিকরা।

ট্যাগস :

সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীতে মেয়র নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

আপডেট সময় : ০৪:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩