ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে খোকসা মাঠ দিবস অনুষ্ঠিত

মোহাম্মদ মোকাররম হোসাইন সাবু- খোকসা( কুষ্টিয়া) :
  • আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৯ বার পঠিত

কম খরচ, অল্প সেচ এবং স্বল্প সময়ের ফসল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস কর্মসূচি পালিত হয়েছে।

১১’ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে দিবসটি পালন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবাদুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

মাঠ দিবসে উদ্দেশ্যে সম্পর্কে উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা জানান, চলতি বছর খোকসা উপজেলায় ১হাজার ১২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা চাষের এ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে প্রতিটি ইউনিয়নে মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে আগামী মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে খোকসা মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪