ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৩:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৯৮ বার পঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রায় দশ হাজার নারী অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন আ’লীগ নেত্রী
ফাহমিদা বুলবুল কাকলি।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বদ্ধপরিকর। নারীদের সকল উন্নয়ন কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। আগামী নির্বাচনে নারীদের ভোট নৌকার ভোট, নারীদের ভোট শেখ হাসিনার ভোট। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখবো। তাঁর উন্নয়নের সারথি হিসাবে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে আগামী সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান হেলালকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি করেন তিনি।

আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল আলম , উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম।

সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩