ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাংচুর ও স্বর্ণলংকার চুরি

মো: আল আমিন -জামালপুর:
  • আপডেট সময় : ০৬:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১৩৮ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার শ্রী শ্রী শ্বাশান কালিমাতা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় মহা শ্মাশান কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ সময় মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর, দানবাক্স ও প্রতিমার স্বর্ণলংকার নিয়ে যায় বলে জানান মন্দির কমিটির কর্তৃপক্ষ।

মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার ও পুলিশ
জানান, বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। পরে মন্দিরের লোকজন বাড়ি চলে যায়। এরপর শুক্রবার ভোরে পূজা দিতে গেলে মন্দিরের গেট খোলা দেখতে পায়। এসময় মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় কালি মুর্তি, মহাদেব, ডাকুনি,ঝুকুনি,শীতলা, শেয়াল পন্ডিত ও মহাকাল ভৈরব প্রতিমাগুলো দুর্বৃত্তরা ভাংচুর ও দানবাক্স, প্রতিমার স্বর্ণলংকার নিয়ে যায়।
পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দিলে থানার ওসি,জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মন্দির কমিটির কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া বলেন, মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাংচুর ও স্বর্ণলংকার চুরি

আপডেট সময় : ০৬:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪