ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

‘সমলয়’ পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধানের চাষ হবে

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

পার্বত্য খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় আদি পদ্ধদির বদলে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো ধানে বীজতলা তৈরী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের উদ্যোগের অংশ হিসেবে ‘সমলয়’ পদ্ধতি। কৃষকরা মাঠে একসঙ্গে একই জাতের ধান, একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারবেন। ধান চাষে এ রকমের একটা কার্যকরী উপায় বের করেছেন কৃষি বিজ্ঞানীরা। পদ্ধতিটির নাম দিয়েছেন তারা ‘সমলয়’।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তবলছড়ির সিংহপাড়ায় ট্রেতে বীজতলা তৈরী কর্মসুচীর উদ্বোধন শেষে সুবিধাভোগী কৃষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

উপসহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: সবুজ আলী, কৃষক মো. হায়দার আলী, মো. আমির হোসেন ও মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী বলেন, ৫০ একর জমিতে বোরো ধান চাষের জন্য ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি, সার, বীজ, কীটনাশকসহ ফসল কাটা পর্যন্ত প্রয়োজনীয় সকল খরচ বহন করবে সরকার। একজন কৃষক শুধুমাত্র জমি দিয়ে সহযোগিতা করছে। এ পদ্ধতি অবলম্বনে কৃষকেরা লাভবান হবেন বলে জানান তিনি। এতে ধানের উৎপাদন খরচ কমানোসহ শ্রমিক সংকট নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। কৃষকরা এবছর সমলয় চাষ পদ্ধতি শিখে আগামীতে নিজেরা এ পদ্ধতিতে ধান চাষ করবে এবং অন্য কৃষকদের উৎসাহিত করবে।

কৃষি বিভাগ সুত্র জানায়, মাটিরাঙ্গার তবলছড়ির সিংহপাড়ায় ৪ হাজার ৫০০ ট্রেতে বোরো ধানের বীজ বপন করা হয়েছে। এই বীজ ৫০ একর জমিতে রোপণ করা যাবে। এই পদ্ধতিতে উৎপাদিত চারা পরবর্তী ২৫দিনের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে মাঠে রোপণ করা হবে। চারা রোপনের পাঁচ মাসের মাথায় ধান কাটা হয়। আধুনিক কৃষি যন্ত্রগুলো অল্প সময়ে অনেক বেশি কাজ করে। এগুলো পরিচালনার জন্য জনবল লাগে কম। ট্রে পদ্ধতিতে চারা টেনে তুলতে হয় না, তাই চারার শিকড় ছিঁড়ে না। ফলে শিকড় দ্রুত মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং গাছ দ্রুত বেড়ে ওঠে।

প্রনোদনা কর্মসুচীর আওতায় মাটিরাঙ্গার তবলছড়ির সিংহপাড়ায় ৪ হাজার ৫০০ ট্রে-তে বোরো ধানের বীজ বপন করা হয়েছে। সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে আলতাফ বিএল ৭০ হাইব্রিড জাতের বোরো ধান চাষ কবরে ৭৩ কৃষক। এই পদ্ধতিতে উৎপাদিত চারা পরবর্তী ২৫দিনের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে মাঠে রোপণ করা হবে। চারা রোপনের পাঁচ মাসের মাথায় ধান কাটা হবে।

সিংহপাড়া ব্লকের কৃষক মো. আলী হায়দার বলেন, ‘এ পদ্ধতিতে বীজতলা তৈরী বা চাষাবাদ পদ্ধতি আগে কখনো দেখিনি। প্রথমবারের মতো আমরা ৭৩জন কৃষক এ পদ্ধতিতে ৫০ একর জমিতে চাষাবাদ করছি। আশা করি ফলনও ভালো হবে। এ বছর ফলন ভালো হলে ভবিষ্যতে এ পদ্ধতির চাষাবাদ বাড়বে। কৃষক মো. আমির হোসেন বলেন, এ পদ্ধতি ব্যবহার করলে শ্রমিকের মজুরি কম লাগবে। এতে ধানের উৎপাদন খরচ কমে যাবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ট্রে পদ্ধতিতে চারা টেনে তুলতে হয় না, তাই চারার শিকড় ছিঁড়ে না। ফলে শিকড় দ্রুত মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং গাছ দ্রুত বেড়ে ওঠে। ট্রে-তে চারা উৎপাদনে জমির অপচয় কম হয়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। কৃষক ফসল একত্রে মাঠ থেকে ঘরে তুলতে পারেন।

এর আগে তবলছড়ি সিংহপাড়া ব্লকের পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী পরিদর্শন করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: সবুজ আলী।

‘সমলয়’ পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধানের চাষ হবে

আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩