সংবাদ শিরোনাম ::
সবুজ আন্দোলন, শেরপুর শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত
শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
- আপডেট সময় : ০৬:২০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১৮৬ বার পঠিত

পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের শেরপুর শহর শাখার নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, মোঃ মাহমুদুল হাসান হান্নানকে সদস্য সচিব, রকিবুল আওয়াল পাপুল ও মোঃ আরমানকে যুগ্ম-আহ্বায়ক মোঃ তৌহিদুর রহমান, মোঃ স্বপন ইসলাম, মোঃ সাইফুল্লাহ
রহমান, মোঃ হাসিবুল হাসান শান্ত ও নূরেজা আক্তার লুৎফাকে সদস্য মনোনীত করা হয়।
সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলার আহ্বায়ক, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং শেরপুর জেলা সবুজ আন্দোলনের সদস্য সচিব সাবিহা জামান শাপলা ১৭ মে রাতে এ কমিটির অনুমোদন প্রদান করেছেন। এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।



















