ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সন্ত্রাসী হামলায় পল্লীকবি রাধাপদ রায় গুরুতর আহত

রফিকুল ইসলাম রনজু- কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৩৫৭ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে। বিভিন্ন হুমকির পরেও সুযোগ বুঝে হামলা চালায় তারা। এতে পল্লী কবি নামে পরিচিত রাধাপদ রায়(৮০) নামে একজন গুরুতর আহত হয়ে, নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, পাশ্ববর্তী এলাকার কদুর রহমানের নির্দেশে তার দুই ছেলে এই হামলা চালায়,সংখ্যালঘু পরিবারের পল্লী কবি রাধাপদ রায়ের উপর । এলাকাবাসী উপস্থিত হলে তারা পালিয়ে যায়। হামলার শিকার পরিবারটির দাবি এখনো বিভিন্ন রকম ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে যাচ্ছে, এতে তারা আতঙ্কে রয়েছে বলে জানায়।

পরবর্তীতে তার ছেলে যুগল রায় বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে, নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সংখ্যালঘু পল্লী কবি রাধাপদ রায়ের উপর নগ্ন হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এলাকাবাসী। উল্লেখ্য পল্লীকবি রাধাপদ রায়ের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক কবিতা ও গান রয়েছে।

ট্যাগস :

সন্ত্রাসী হামলায় পল্লীকবি রাধাপদ রায় গুরুতর আহত

আপডেট সময় : ০২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩