সংবাদ শিরোনাম ::
সদরপুর মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি নিক্সন
মো: মিজানুর রহমান-সদরপুর (ফরিদপুর):
- আপডেট সময় : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১৭৪ বার পঠিত

ফরিদপুরের সদরপুর ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় চলতি অর্থ বছরে নিবন্ধন সুফলভোগী ২৮ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলার দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তী প্রমুখ।




















