ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুর দুই মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

মো: মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৮:১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৯৩ বার পঠিত

সদরপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের সদরপুর চন্দ্রপাড়া সড়কে তালুকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাবুল শিকদারের ছেলে রিফাত শিকদার (১৬)। সে বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
আহতরা হলেন সদরপুর ইউনিয়নের সতেররশি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে শামিম মোল্লা (২০) ও একই গ্রামের মো. জুবায়ের (১৭)।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদরপুরগামী পালসার নামের মোটরসাইকেলের সাথে চন্দ্রপাড়াগামী সুজুকী জিক্সার নামের মোটর সাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। রিফাত শিকদার একটি মোটরসাইকেল চালাচ্ছিল। অপরদিকে শামীম মোল্লা মো. জুবায়ের আরেকটি মোটর সাইকেলে ছিল।

এ দুর্টনায় ঘটনাস্থলে তিনজনই গুরুতর ভাবে জখম হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনকেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। ফরিদপুর নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিফাত শিকদার (১৬)কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শামিম মোল্লাকে ঢাকায মেডিকেল কলেজ হাসপাতালে হস্থানন্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ডিউটি কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জব্বার বলেন, দুটি মোটরসাইকেলের সংঘঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

সদরপুর দুই মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

আপডেট সময় : ০৮:১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩