ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

মোঃ নুরুল ইসলাম- সদরপুর :
  • আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৩৬ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা দরবার হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক সংগঠন ও ব্যক্তি ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে সম্মাননা প্রধান করা হয়।

সভায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সাথে বিগত দিনে একসঙ্গে কাজ করবার অভিজ্ঞতা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিমুল তালুকদারসহ অনেকে।

এ সময়ে মোঃ আহসান মাহমুদ রাসেল তার সদরপুর উপজেলায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদানের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ওমর ফয়সাল, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের প্রধানগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৩১৬১৭৫৯৫
তারিখঃ ১২/১২/২০২৩ইং

ট্যাগস :

সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩