সংবাদ শিরোনাম ::
সদরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মানিক কুমার দাস- ফরিদপুর:
- আপডেট সময় : ০৯:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৬৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের অয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার
,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল,উচ্চ মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামশেদসহ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, ও সাংবাদিক বৃন্দ।
সভায় মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানযট নিরসন ও উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পর্কে আলোচনা করা হয়।



















