ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি-হ-ত

মোঃ নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৪১ বার পঠিত

Oplus_0

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায়
নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ ১০ আগস্ট রোববার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজিম মোস্তফা নোবেল মুন উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ আগস্ট শনিবার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মুন দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষলে মোটরসাইকেলটি উল্টে পড়ে যায় এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত মুন সপ্তাহখানেক আগে বিয়ে করেন। হাতে মেহেদির রং না শুকাতেই না ফেরার দেশে চলে গেলেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় মুনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি-হ-ত

আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫