সংবাদ শিরোনাম ::
সদরপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল ও এককালীন অনুদান বিতরণ
মোঃ নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
- আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৩৩৪ বার পঠিত

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় জরিপভুক্ত ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ ও এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ৫ (পাঁচ) জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ জোড়া করে মোট ১০টি ছাগল এবং এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, চরনাসিরপুর ইউপি চেয়ারম্যান মো. রোকনউদ্দীন মোল্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।
উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করে উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে তুলতে চায় প্রশাসন।



















