সদরপুরে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ
- আপডেট সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৭৭ বার পঠিত

গতকাল বুধবার ফরিদপুরের সদরপুরে উপজেলা পরিষদ চত্তরে বিনামূল্যে বীজ ও বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৪- ২৫ অর্থবছরে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বীজ ও চারা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, সদরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রমেন্দ্র নাথ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, ‘বাংলাদেশ প্রেসক্লাব ‘ সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব হোসাইন, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।




















