ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো: নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৬০ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট উপলক্ষে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনে ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরামর্শমূলক আলোচনা করা হয়।

গতকাল বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।

সভায় বক্তারা বলেন,এই একটি নির্বাচন যা আমাদের একটি ঐতিহাসিক উপলক্ষ। আমরা যদি যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তবে সেটা হবে আমাদের জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আল মামুন শাহ্, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নির্ধারিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস প্রধান, গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে।

সদরপুরে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫