সংবাদ শিরোনাম ::
সদরপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপিত
মো: মিজানুর রহমান-সদরপুর (ফরিদপুর):
- আপডেট সময় : ০১:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২৪৭ বার পঠিত

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সহায়তার দ্বার উন্মোচন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর জাতীয় আইন সহায়তা দিবস-২০২৩ উদ্যাপিত হয়েছে।
শুক্রবার(২৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে একটি মনোজ্ঞ র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিন্দ্র নাথ দত্ত, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যন শেখ গোলাম কাউছার, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া, আকোটের চর ইউনিয়নের সচিব সোহেল রানা, চর বিষ্ণুপুর ইউপি সদস্য আঙ্গুরী বেগম ও কাকন শিকদার প্রমুখ।




















