ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে জমিদার বাড়িতে চুরি ২ যুবকের জেল

নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৩৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ীর পুরনো ইমারতে রড চুরির দায়ে ২ যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। আটককৃত যুবকেরা হলো উপজেলার বাইশরশি গ্রামের লোকমান মাতুব্বরের পুত্র হাচান মাতুব্বর (৩০) এবং একই গ্রামের জলিল বিশ্বাসের পুত্র মন্টু বিশ্বাস (৩২)।

বুধবার ( ১২ নভেম্বর) বিকেল ৪টায় সদরপুর উপজেলা ভূমি অফিস সংলগ্ন ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার বিকেলে উক্ত যুবকদ্বয় চুরির নিমিত্তে বাইশরশি জমিদার বাড়ির পুরনো ইমারতের রড খুলে। পাশেই ভূমি অফিসের কর্তব্যরত কর্মচারী ও স্থানীয়রা দেখে ফেলে এবং তাদের (যুবকদ্বয়) আটক করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করে আটককৃতদের পুলিশে সোপর্দ করেন।

সদরপুরে জমিদার বাড়িতে চুরি ২ যুবকের জেল

আপডেট সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫