ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মো: মিজানুর রহমান, সদরপুর :
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৪১৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় চিরকুট লিখে টুম্পা আক্তার (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সদরপুর থানা পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রবিবার ১১ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত টুম্পা ওই এলাকার মোশাররফ প্রামাণিকের মেয়ে এবং সাতরশি গ্রামের প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী।

পরিবার জানায়, টুম্পা প্রায় দুই সপ্তাহ আগে উপজেলার পূর্বকান্দি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে। রবিবার বেলা ১১টার দিকে ঘরের বারান্দায় গলায়া ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় পরিবার। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
টুম্পার বাবা মোশারফ প্রমানিক জানান, স্বামীর সাথে কয়েকদিনে কয়েকদফা মোবাইলে ঝগড়া হয়। আমরা বিষয়টি স্বাভাবিক ভেবেছিলাম। তাদের আট বছরের একটি ছেলে সন্তান আছে। সকালে পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যাস্ত ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ টুম্পার ঘর থেকে একটি চিরকুট পায়। সেখানে লেখা ‘ আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী নয়’।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীও ফোর্স নিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি । ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। আমরা তার ঘরে একটি চিরকুট পেয়েছি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সদরপুরে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩