ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে এসইডিপির আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৫৩ বার পঠিত

Oplus_0

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই)সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)”–এর আওতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে এসইডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আরও উৎসাহিত করেন। পরে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সদরপুরে এসইডিপির আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫