ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৩১ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ইং উপলক্ষে র‍্যালি, আলোচনা ও দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া প্রদর্শিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি বের করা হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলমাঠে দুর্যোগ প্রশমন বিষয়ক আলোচনা হয়। এরপর সদরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (চলতি দায়িত্ব) রনেন্দ্র নাথ চৌধুরীর তত্বাবধানে একদল দমকল কর্মী মহড়া প্রদর্শন করেন।

এসময়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন,কৃষি কর্মকর্তা নিটুল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার নুরুন্নাহার বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,দমকল বাহিনীর সদস্যরা, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫