ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে অবৈধ মাছ ধরায় ২২ জেলের কারাদন্ড ও ৫০০০০( পঞ্চাশ হাজার)মিটার জাল জব্দ

নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৩৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২২ জন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ও উপজেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ২২ জন জেলেকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণ করেন। নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত ২০ কেজি ইলিশ মাছ পূর্ব শ্যামপুর ও দশ হাজার মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন,“ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সদরপুরে অবৈধ মাছ ধরায় ২২ জেলের কারাদন্ড ও ৫০০০০( পঞ্চাশ হাজার)মিটার জাল জব্দ

আপডেট সময় : ১২:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫